
“বিংশ শতাব্দীতে দুটি তত্ত্ব ব্যর্থ হয়েছে। তাঁদের মধ্যে একটি হ’ল অবাধ বাজার ভিত্তিক পুঁজিবাদ, ও অপরটি হ’ল রাষ্ট্রীয় সমাজবাদ। বর্তমান শতাব্দীর একজন সত্যিকারের মহান, দূরদর্শী চিন্তানায়ক হিসেবে শ্রী প্রভাতরঞ্জন সরকারের ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বর্তমান সময়ের একজন বিশাল মাপের চিন্তাবিদ হিসেবে চিরভাস্বর হয়ে থাকবেন।”
ডঃ জোহান গালতুঙ
বিকল্প নোবেল পুরষ্কার বিজয়ী, নরওয়ে
“‘প্রাউট’ দর্শন গভীর অধ্যায়ন ও আলচনার দাবী রাখে। বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই তত্ত্ব সমস্ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান প্রদানে সক্ষম।”
-- ডঃ রবি বাটরা
অধ্যাপক সাউদার্ন মেথডিষ্ট বিশ্ববিদ্যালয়
আমেরিকা

“পি. আর. সরকার তিরিশ বছরেরও বেশী সময় ধরে ভারতের দরিদ্র জনসাধারণের উন্নতির জন্যে চিন্তা করেছেন, ও বাস্তবোচিত সুনির্দিষ্ট কাজ ক’রে চলেছেন- যা অর্থনীতি থেকে শুরু ক’রে ব্যষ্টি ও সমষ্টির মানব অস্তিত্বের সার্বিক উন্নতির পথ উন্মুক্ত ক’রে দিয়েছে। যাঁরা মানুষের মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছেন, তাঁদের কাছে এই কাজ খুবই গুরুত্বপূর্ণ।”
--লিওনার্দো বফ
লিবারেশন থিয়োলজীর ব্রাজিলিয় প্রতিষ্ঠাতা

“দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর রোগ-ভোগ নিয়ে মানুষের জীবন। এ সবের থেকে রেহাই পাওয়াই মানুষের সবচেয়ে কাম্য। দুঃখ-কষ্টের হাত থেকে সামূহিক মুক্তির সন্ধান দিতে পারে‘অর্থ’। তবে তা স্থায়ী মুক্তি দেখাতে পারে না। স্থায়ী মুক্তির পথ দেখাতে পারে‘পরমার্থ’। এই ‘পরমার্থ’ প্রাপ্তির উপায়ই আবিষ্কৃত হয়েছে শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রগতিশীল উপযোগ তত্ত্ব-যাকে সংক্ষেপে বলা হয় ‘প্রাউট’। আজ সমাজের সার্বিক অবক্ষয়ের মুহুর্তে এই তত্ত্বের সম্যক উপলব্ধি এবং প্রয়োগ আশু প্রয়োজন বলে মনে করি।”
--ডঃ দিলীপ কুমার হালদার
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়
“পি. আর. সরকার আমাদের এমন এক ভবিষ্যৎ দৃষ্টি দিয়েছেন যা গরীব আর অক্ষমদের কথা মনে রাখে, যা সকলের হৃদয় স্পর্শ ক’রে। যা সকলের হৃদয় স্পর্শ ক’রে, যা এই গ্রহে পরিবেশগত ভাবে সামঞ্জস্যময় ও গতিশীল সভ্যতা আনতে সক্ষম।”
--ডঃ সোহেল ইনায়াতুল্লাহ
পাকিস্তানী গ্রন্থকার
সদস্য, পিরিয়ডিকা ইসলামিকা সমাদকীয় বোর্ড

“ইতিহাসের এই লগ্নে বিকল্প চিন্তাধারা খুবই তাৎপর্যপূর্ণ। মানবিক মূল্যবোধের ওপর আধারিত ও সকলের মঙ্গলের উদ্দেশ্যে প্রাউটের সমবায় ব্যবস্থা সুচিন্তিত বিবেচনার দাবী করতে পারে।”
----- নোয়াম চমস্কি
বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও রাজনৈতিক সংগ্রামী
আমেরিকা
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.